ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৬:২১ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে আরও দুজন মারা গেছেন।

এদিকে গত এক দিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ বিভাগে নতুন করে ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২২৭, চট্টগ্রাম বিভাগে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১, বরিশাল বিভাগে ১১৯, রাজশাহী বিভাগে ১০৯, ময়মনসিংহ বিভাগে ৮৭, রংপুর বিভাগে ২৭ এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৫৬ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ১৯, ময়মনসিংহ বিভাগে ১২, বরিশাল বিভাগে ১০, চট্টগ্রাম বিভাগে আট, রাজশাহী বিভাগে চার এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট দুজন ডেঙ্গুতে মারা গেছেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement