ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুজিবুল হকের ২৮৪ শতক জমি ক্রোক, দুই জিপ জব্দ ও ছয় ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় থাকা ২৮৪ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর দুটি টয়োটা জিপ জব্দ এবং ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে মুজিবুল হক অবৈধভাবে সাত কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে একজন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক আরও জানায়, তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় মুজিবুল হকের নামে ও স্বার্থসংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টার তথ্য পাওয়া গেছে।

মামলার নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সরকারের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে সম্পদ ক্রোক, জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন জানায় দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব আদেশ দেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement