ঠান্ডা ও ফ্লুজনিত অসুস্থতায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিকের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চিকিৎসকদের তত্ত্বাবধানে টুকুর চিকিৎসা চলছে।
চার-পাঁচ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন টুকু। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এফএস