ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সেপ্টেম্বরেই বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৪৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি দুই লাখ শ্রমিকের মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে নেবে মালয়েশিয়া সরকার।

মীর শাহে আলম বলেন, ‘সৌর বিদ্যুত, রাস্তার বিটুমিনের সঙ্গে রাবারসহ বিভিন্ন খাতে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিধিমালা চূরান্ত হলে রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। দ্রুত বিধিমালা হবে বলে জানান তিনি। 

ঢাকায় চলাচলের জন্য দুই এবং চার সিটের ইরিকশা নিবন্ধনের আওতায় আসবে। ৬ সিটের রিকশা নিবন্ধন পাবে না বলেও জানান প্রতিমন্ত্রী। 

মীর শাহে আলম বলেন, ‘একেক এলাকায় আলাদা আলাদা রঙের রিকশা থাকবে। সৌর বিদ্যুতে চার্জ দিতে হবে।’ 

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement