জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সদস্যসচিব করা হয়েছে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে। আর মুখ্য সংগঠক হয়েছেন মনজিলা ঝুমা।
এসএ