ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোটরসাইকেল বাসের ধাক্কা, দুই বন্ধু নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাবার কাছে বায়না ধরে মোটরসাইকেল কেনার তিন দিনের মাথায় ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহণের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ভাঙ্গা গোল চত্বর হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাত সর্দারের পুত্র রাতুল সর্দার (১৭) ও পাশের পুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল বাবার কাছে বায়না ধরে তিন দিন আগে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে। আজকে মোটরসাইকেলটি নিয়ে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের গোল চত্বরে ঘুরতে আসে। তখন গোল্ডেন লাইন পরিবহণের একটি দ্রুতগামী বাস পেছন থেকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালক রাতুল মারা যায় এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. হাচান হোসেন বলেন, আমরা এক্সপ্রেসওয়ে এলাকায় টহল দিচ্ছিলাম। এ সময় একটি শব্দ শোনার পর ঘটনাস্থলে গিয়ে দেখি গোল্ডেন লাইন নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতুল মারা যায় এবং ঢাকায় নেওয়ার পথে রাজুও মারা যায়।

তিনি বলেন, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ধাওয়া করে গোল্ডেন লাইন পরিবহণটি আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement