ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে শাহ্জালাল ইসলামী ব্যাংক
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম
X

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১৮ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে।

চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক ৮ শতাংশ সরল মুনাফা হারে কৃষি বিনিয়োগ সুবিধা দেবে। এর মাধ্যমে কৃষকদের জন্য সহজ ও সুলভ অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদনশীলতা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখার কথা জানিয়েছে ব্যাংক।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝