২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- এ পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ এবং শেষ হবে ১৫ এপ্রিল।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ৭ জানুয়ারি সারা দেশে থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। ওই সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়। তাতে এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
এসএফ