ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা মেডিকেলে ৭ দিন ধরে পড়ে আছে কিশোরীর মরদেহ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:১৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের মর্গে ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ পড়ে আছে সাত দিন ধরে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

গত ১২ আগস্ট বেলা ১১টার দিকে জরুরি বিভাগের গেটের সামনে ওই কিশোরীকে ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে জানা গেছে। তাদেরও পরিচয় জানা যায়নি।

কিশোরীর গলায় ফাঁস লাগানোর চিহ্ন এবং দুই হাতে আঘাতের চিহ্ন ছিল। ওই দিনই কিশোরীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজা আক্তার বলেন, এখনো আমরা ওই কিশোরীর পরিচয় শনাক্ত করতে পারিনি। মরদেহ দেখতে একজন এসেছিলেন। পরে পরিচিত না বলে চলে গেছেন।

তিনি বলেন, ওই কিশোরীর গলা ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই বলেন, আমরা ঢাকা মেডিকেলের ট্রলিম্যান আব্দুর রউফের কাছে থেকে জানতে পারি- ওই দিন বেলা ১১টার দিকে দুই ব্যক্তি কিশোরীকে একটি অটোরিকশায় ঢামেক জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। পরে টিকিট কাটার কথা বলে পালিয়ে যান।

মাহফুজা আক্তার বলেন, আমরা কিশোরীর পরিচয় জানার চেষ্টা করছি। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তে তদন্ত শুরু করেছি।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement