ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:২৪ পিএম
X
Advertisement

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মন্ত্রিসভায় পরিবর্তনের সুযোগ রয়েছে। তবে সরকার গঠনের ১৮০ দিন পূর্তিকে কেন্দ্র করে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আসবে- এমনটা নয়। মন্ত্রণালয়গুলোর কার্যক্রম ও কর্মদক্ষতা ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিসভায় পরিবর্তন আসছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অপশন আছে (মন্ত্রিসভায় পরিবর্তনের)। কিন্তু আমি বলছি না, ১৮০ দিনের মধ্যে হুট করে অনেক কিছু হয়ে যাবে। এই মূল্যায়ন ধারাবাহিকভাবে চলবে- ১৮০ দিন না, দ্বিতীয়-তৃতীয় বছর বা যেকোনো সময়।’

তিনি বলেন, ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে- এমন আলোচনা গণমাধ্যমেই এসেছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো কথা বা ইঙ্গিত দেওয়া হয়নি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘১৮০ দিন বা ৩৬৫ দিন, এটা ইস্যু না। প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রণালয়ের পারফরম্যান্স মূল্যায়ন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকার চাইবে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে। কোথাও যদি সমস্যা মনে হয় প্রধানমন্ত্রীর, তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।’


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement