ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশের বন্ডবাজার চাঙা করতে সরকারের নতুন উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:১৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের বন্ডবাজারকে আরও কার্যকর ও গতিশীল করতে এবং শেয়ারবাজারের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে বিভিন্ন সরকারি বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। 

গত ২৬ জুলাই প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক) তানভীর গনির নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গত ৩ আগস্ট অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা এক চিঠির মাধ্যমে কমিটির প্রথম বৈঠকের নোটিশ দেওয়া হয়। পরে ৬ আগস্ট অর্থ বিভাগের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় কমিটির উদ্বোধনী সভা।

কমিটিতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন। এর মাধ্যমে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে বন্ডবাজার উন্নয়নের রূপরেখা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম বৈঠকে দেশের সরকারি ও করপোরেট-উভয় ধরনের বন্ডবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বন্ড ইস্যুর প্রক্রিয়া সহজ করা, বাজারে নতুন ইস্যু বাড়ানো, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শেয়ারবাজারের সঙ্গে বন্ডবাজারের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও প্রাথমিক মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে বন্ডের অংশগ্রহণ সীমিত। এ অবস্থায় বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে বন্ডবাজার সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন সুযোগ তৈরি করতে ভূমিকা রাখতে পারে।

এসএ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝