ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরানের নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহসেন রেজাই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৪৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে (এসএনএসসি) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

রোববার তাকে এই পদে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা হিসেবে পরিচিত এই পরিষদ জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রধান ভূমিকা পালন করে।

নিয়োগের আদেশে খামেনি বলেন, ‘আপনার মূল্যবান অভিজ্ঞতা বিবেচনায় এবং বিজয়ী আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে প্রথম সারির কমান্ডারদের একজন হিসেবে আপনার ভূমিকার কারণে আপনাকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে আমার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিচ্ছি।’

মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিসকার্নমেন্ট কাউন্সিলেরও সদস্য। দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে তা সমাধানের দায়িত্ব এই পরিষদের। গার্ডিয়ান কাউন্সিল ১২ সদস্যের একটি সংস্থা, যা পার্লামেন্টে পাস হওয়া আইন পর্যালোচনা করে।

এর আগে গত মার্চে মোহসেন রেজাইকে নিজের সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন সর্বোচ্চ নেতা খামেনি।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝