ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ গ্রেফতার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৩৫ এএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার  যাত্রাবাড়ী থানা এলাকায় এ  অভিযান পরিচালনা করা হয়।রোববার (৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাহিদুল ইসলাম (৫১), মো. ওমর ফারুক (৩৮), মো. আব্দুর রহিম (৩৫), রতন দেওয়ান (৩০), মো. সজিব (১৯), মো. রমজান, মো. জাফর, মো. সানী, দেলোয়ার হোসেন (৩২), মো. রাজু (২৮), শরীফুল ইসলাম মাহিম (২৫), শরীফুল ইসলাম (৩২), আহম্মদ ধ্রব (৩২), তানভীর আহমেদ (১৯), নয়ন (২৫), আ. সালাম (২৭), মো. রাজু ইসলাম (২৩), মো. পিয়ার আলী (১৯), মো. শাহিন (২০), আব্দুর রহমান শুভ (২৩) ও মো. রাফসান (২০)।

কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement