ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৫৪ এএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৫৮ এএম
X
Advertisement

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার সকাল ৯টার দিকে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তারা জাদুঘরটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। এ সময় তারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

জুলাই জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব এনসিপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে তিনি দলের নেতাকর্মীদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত বিষয়গুলো সম্পর্কে তাদের অবহিত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মারক ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের লক্ষ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে।

আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement