ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে নিহত ৩ বাংলাদেশি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির পোর্ট ডিকসনের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘নিউ স্ট্রেইটস টাইমস’।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেগরি সেম্বিলান রাজ্যের পুলিশ প্রধান আলজাফনি আহমাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

লিঙ্গি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তদন্তের একপর্যায়ে পুলিশ সুয়া মাঙ্গিস এলাকার একটি বাগান থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ প্রধান জানান, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় থাকতেন। পুলিশের ধারণা, একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ ও পুরো পরিস্থিতি জানতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

পুলিশ প্রধান আলজাফনি আহমাদ বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে।

আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝