ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভোট নয়, উন্নয়নই সরকারের অগ্রাধিকার: জ্বালানি প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম
X
Advertisement

উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে দেয়নি, তা বর্তমান সরকার বিবেচনা করে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৩১ জুলাই) যশোর সদর উপজেলার চাঁচড়া-রাজগঞ্জ সড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন শেষে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে সরকার।

প্রতিমন্ত্রী জানান, প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত ও অবকাঠামোগত উন্নয়নে সরকার কাজ করছে।

এ সময় তিনি এলাকাবাসীকে শান্তিশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূলে সহযোগিতা এবং সড়ক নির্মাণকাজের মান তদারকির আহ্বান জানান।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement