ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রিটের পর আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে স্থগিতাদেশের তথ্য গোপন করে হাইকোর্টে আবারও রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে জরিমানার টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। ওই অর্থ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা খরচ হিসেবে ব্যয় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এদিন শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানিয়েছেন, একজন ঋণ খেলাপি, আবার তিনি সিআইপি। তিনি তার ঋণ খেলাপি থেকে অব্যাহতি ও সিআইপি ফিরে পেতে রিট আবেদন করেছিলেন। কিন্তু সেটা হাইকোর্টে খারিজ হয়েছিল। ওই রিটের পর হাইকোর্টের দেওয়া আদেশের বিষয়টি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিচারাধীন অবস্থায় বিচারিক (নিম্ন) আদালতে আবেদন করেছিলেন। এরপর ওইসব তথ্য গোপন করে একই বিষয়ে আবারও রিট আবেদন দায়ের করায়, আগের বিস্তারিত ইতিহাস তুলে এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের নজরে আনলে তা আমলে নিয়ে জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা করেন আদালত। একই সঙ্গে ওই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের জমা দেওয়ার জন্য বলেছেন হাইকোর্ট। জরিমানার টাকা জুলাই যোদ্ধাদের চিকিৎসায় খরচের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement