ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পেলের ৫৬ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিলেন ওলিসে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮:২৯ এএম
X

এক বিশ্বকাপ আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন মাইকেল ওলিসের দখলে। শনিবার মিয়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুইবার কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোল করিয়ে এই রেকর্ড গড়েন তিনি। এতে ভেঙে গেল ব্রাজিলের কিংবদন্তি পেলের ৫৬ বছরের পুরোনো রেকর্ড।

এই দুই অ্যাসিস্টে চলতি বিশ্বকাপে ওলিসের মোট অ্যাসিস্ট দাঁড়াল সাতটিতে। এতদিন এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ছিল পেলের। ১৯৭০ বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করেছিলেন তিনি।

ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে অ্যাসিস্ট করেন ওলিসে। এই দুই অ্যাসিস্ট থেকেই আসে ফ্রান্সের প্রথম ও তৃতীয় গোল। প্রথমার্ধে চার গোল হজম করার পরই এই দুই গোল করে ফ্রান্স।

এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় ওলিসের পরই আছেন পেলে। এরপর পাঁচটি করে অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে আছেন পোল্যান্ডের রবার্ট গাদোখা, পশ্চিম জার্মানির পিয়ের লিটবার্স্কি, আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা এবং জার্মানির থমাস হেসলার। যথাক্রমে ১৯৭৪, ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন তারা।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝