রাজধানীর হাজারীবাগের কারবালার মোড় এলাকায় টিনশেডের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিস এক বার্তায় জানায়, আজ শুক্রবার বেলা ৩টা ১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় বেলা ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।