ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিমানবন্দরে চুরির চেষ্টা নস্যাৎ: আনসারের তৎপরতায় আটক চোর
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৪১ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ১১:৪৩ পিএম
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চুরির চেষ্টাকালে বাদশা মিয়া (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে বিমানবন্দরের আবাসিক এলাকার ট্রান্সমিটার বিদ্যুৎকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

টহল ডিউটির সময় কর্তব্যরত এপিসি মো. নাসির উদ্দিন, আনসার সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং আজগর শেখ বিদ্যুৎকেন্দ্রের ছাদে এক ব্যক্তিকে এসির আউটডোর ইউনিটের তার কাটতে দেখেন। সন্দেহ হলে আনসার সদস্যরা তাকে ধাওয়া করেন। এ সময় পালানোর উদ্দেশ্যে ওই ব্যক্তি ছাদ থেকে নিচে লাফ দেন।

তাৎক্ষণিকভাবে চারপাশ ঘিরে ফেলে বাদশা মিয়াকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আটক ব্যক্তিকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কেপিআই স্থাপনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় আনসার বাহিনীর এ তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্ব সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝