ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ঢাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:০৯ পিএম
X

রাজধানীর মগবাজারে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। 

শনিবার দুপুরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

পরে বিকল্প ব্যবস্থায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও সন্ধ্যা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং কারওয়ান বাজার এলাকার প্রায় ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন।

বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক বলেন, মগবাজার উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ পর দুটি ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপর তেজগাঁও এলাকার প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় ওই এলাকার অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়। বাংলামোটর এলাকার তিনটি ফিডারের আওতায় আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়েছিল।

তারিকুল বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজারের ব্যবসায়িক এলাকায় বিকাল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

ক্ষতিগ্রস্ত ব্রেকার ও কেবল মেরামতে কাজ চলার তথ্য দিয়ে ডিপিডিসির প্রধান প্রকৌশলী বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝