ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই: শিক্ষামন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৪৮ পিএম আপডেট: ০৬.০৭.২০২৬ ৬:৫২ পিএম
X Advertisement

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডিসেম্বর মাসেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন বছর শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি, যে ডিসেম্বরের যে ফাইনাল পরীক্ষা হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ৩০ নভেম্বরের মধ্যেই আমাদের রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে।’

পাঠ্যবই ছাপার দরপত্র প্রক্রিয়া চলছে বলে তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অব আগস্টের ভেতরে সব দিয়ে দেব। এরপর তারা (প্রকাশকেরা) ছাপার কাজ শুরু করবে। আর এ বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিবি রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনের সুন্দরভাবে বই দেওয়ার জন্য।’

আগামী বছরের পাঠ্যবইতে শিক্ষাক্রমে কিছুটা পরিমার্জন আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝