ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:১৪ এএম
X

দেশজুড়ে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় প্রথম দিনের পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

প্রথম দিনে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সারা দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নকল ঠেকাতে কড়াকড়ি

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিসহ একাধিক নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন। তবে কোনো কক্ষে দুইজনের কম পরিদর্শক দায়িত্ব পালন করতে পারবেন না। পরীক্ষার্থীদের নির্ধারিত আসনবিন্যাসও কঠোরভাবে অনুসরণ করা হবে।

সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে বিশেষ পরিস্থিতি ছাড়া পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সবাইকে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে।

প্রশ্নপত্রে বহুমাত্রিক নিরাপত্তা

প্রশ্নপত্র পরীক্ষার তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করা হবে। পরীক্ষার দিন পুলিশি নিরাপত্তায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর পর মোবাইলের মাধ্যমে নির্ধারিত সেট কোড পাওয়ার পরই তা খোলা হবে। নির্ধারিত সেটের বাইরে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক

সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে শিক্ষা বোর্ড। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শৈথিল্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও ক্যালকুলেটর বা অনুমোদিত সামগ্রী ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ।

কন্ট্রোল রুম চালু

এইচএসসি পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড কন্ট্রোল রুম চালু করেছে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নকল, প্রশ্নফাঁস কিংবা পরীক্ষা নিয়ে গুজব ছড়ানোর যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝