ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মন্ত্রীদের নিয়মিত উপস্থিতি চাইলেন স্পিকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অর্থমন্ত্রীর পাশাপাশি অন্য মন্ত্রীদেরও সংসদে উপস্থিত থাকা প্রয়োজন।

মঙ্গলবার (৩০ জুন) সংসদের বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি উত্থাপন করলে স্পিকার এ মন্তব্য করেন।

সাইফুল আলম খান মিলন বলেন, বাজেট অধিবেশনের অধিকাংশ সময় মন্ত্রীদের আসন খালি থাকে। তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন।

জবাবে স্পিকার বলেন, ‘বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। অর্থমন্ত্রী অন্তত আছেন। তবে অন্য মন্ত্রীদেরও সংসদে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাবেন। তারা থাকলে আমরা বাধিত হব।’

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও সংসদে তাদের উপস্থিত থাকা উচিত। তিনি জানান, বাজেট-সংক্রান্ত আলোচনার জবাব মূলত অর্থমন্ত্রীই দিয়ে থাকেন। তবে অন্যান্য মন্ত্রীদেরও অধিবেশনে উপস্থিত থেকে সংসদ সদস্যদের বক্তব্য শোনা প্রয়োজন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিরোধী দল মন্ত্রীদের অনুপস্থিতির সমালোচনা করলেও তাদের নেতা ও উপনেতাও অধিবেশনে উপস্থিত ছিলেন না।

এর জবাবে স্পিকার বলেন, বিরোধী দলের নেতা না থাকলেও মন্ত্রীদের উপস্থিত থাকা বেশি প্রয়োজন। তবে সংসদের সৌন্দর্য ও কার্যকারিতা বজায় রাখতে সরকারি ও বিরোধী-উভয় পক্ষের সদস্যদের উপস্থিত থাকা বাঞ্ছনীয়।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement