ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম
X
Advertisement

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা সরকারি কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

তার দাবি, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক এবং অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপ কমবে। এর ফলে বাজারে পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

শাহাদাত হোসেন বলেন, ‘বর্তমানে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে বিত্তবৈভবের অশালীন প্রদর্শনের মাধ্যমে বিপুল অর্থের অপচয় হচ্ছে। বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেয়া হয় এবং এসব আয়োজনে ব্যাপক অর্থ ব্যয় করা হয়। অনেক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন, অথচ পরিবেশিত খাবারের বড় একটি অংশ নষ্ট হয়ে যায়।’

তিনি বলেন, ‘অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো।’ সেই বিষয়টি উল্লেখ করে তিনি প্রস্তাব দেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি উপস্থিত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স নির্ধারণ করা হোক।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement