ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৬
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:২৮ পিএম
X
Advertisement

পিরোজপুরের কাউখালী উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন রাতে কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাউখালী থানা পুলিশ। অভিযানে মো. মোস্তাফিজুর রহমান পিন্টুর বাসভবনে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মোস্তাফিজুর রহমান পিন্টু (৩৫), পিতা: মৃত আজগর আলী, কাউখালী মুক্তারকাঠী এলাকা; হৃদয় কুমার দাস (২৮), পিতা: মানিক কুমার দাস, মহিষকান্দি, কাঠালিয়া, ঝালকাঠি; প্রবীর বিশ্বাস (৩৯), পিতা: জহর লাল বিশ্বাস, কালুয়া, ভান্ডারিয়া; মো. মিলন হোসেন (৪০), পিতা: কাঞ্চন আহমেদ, কলেজ রোড, ভান্ডারিয়া; মো. ফেরদৌস সিকদার (৩৯), পিতা: মৃত ওলিউর রহমান, শিকদার বাড়ি, ভান্ডারিয়া; এবং মো. আল-আমিন মুন্সী (৪০), পিতা: মাহতাব উদ্দিন, মুন্সীবাড়ি, ভান্ডারিয়া, পিরোজপুর।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান পিন্টু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। এছাড়া আটক হৃদয় কুমার দাস কাউখালী ফায়ার সার্ভিসে কর্মরত।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত ছয়জনকে মঙ্গলবার দুপুরে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরএইচআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement