ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমিন বাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:১২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ল্যান্ডফিল থেকে ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় ডিজেলভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের সালেহপুর সেতুসংলগ্ন এলাকা থেকে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।

আটক আল-আমিন বরিশালের বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকের চালক হিসেবে কাজ করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় নিয়মিত তল্লাশি চালানোর সময় ৪০টি কনটেইনারে ৮০০ লিটার ডিজেলবোঝাই একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ডিজেলসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি চোরাই তেল চক্রের কাছে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন।

পুলিশ জানায়, মহাসড়কে তল্লাশির সময় তেলবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement