ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:২৬ পিএম
X
Advertisement

ভূমিকম্পসহ নগর দুর্যোগের ঝুঁকি হ্রাস ও বড় ধরনের বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯টি আশ্রয়স্থল রয়েছে। এসব স্থানকে আনুষ্ঠানিকভাবে ‘ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক লিখিত প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ ভূমিকম্প ও সুনামির ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিকটবর্তী অবস্থানে রয়েছে। এ কারণে সরকার নগর দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতিমূলক ও ঝুঁকি হ্রাসমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।

ঢাকা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এ জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সমন্বিত ডাটাবেজ তৈরির কাজ চলছে।

তিনি আরও বলেন, ভূমিকম্প ও সুনামি সংক্রান্ত তথ্য দ্রুত পর্যবেক্ষণ ও প্রচারের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে।

দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement