ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছাত্রলীগের রাজনীতির অভিযোগে ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:১১ পিএম
X
Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক ব্যক্তি। সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় একটি ফার্নিচারের দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আব্দুল ওহাব শেখ (৬৫)।

লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। তবে ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি জানতে পারেন সজীব ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। পরে তাকে এ পথ থেকে সরে আসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করা হলেও তিনি তা মানেননি।

আব্দুল ওহাব শেখ বলেন, তাই আমরা সপরিবারে সজীব শেখকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে তার কোনো কর্মকাণ্ডের দায়ভার আমরা নেব না। তার সকল দায়িত্ব সম্পূর্ণ তার নিজের।

এদিকে সংবাদ সম্মেলনের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় সজীব শেখ বলেন, এ কারণেই তিনি গত প্রায় দেড় বছর ধরে পরিবার থেকে আলাদা রয়েছেন।

সজীব বলেন, সংসার, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের থেকেও আমি দূরে আছি। বাবা আমাকে ত্যাজ্য করেছেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement