ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আনসার-ভিডিপির নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষা প্রশিক্ষণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:১১ পিএম
X
Advertisement

নারীর ক্ষমতায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে ২০২৬–২০২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হচ্ছে।

শনিবার বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আগামী ০৫ জুলাই ২০২৬ থেকে ০২ অক্টোবর ২০২৬ পর্যন্ত ৯০ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের জাপানিজ ভাষায় মৌলিক দক্ষতা (N-5 লেভেল) অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে।

দেশজুড়ে মোট ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে গাজীপুর-এর আনসার-ভিডিপি একাডেমি, ঢাকার নবাবগঞ্জ ভিটিসি, এবং ১১টি জেলা কমান্ড্যান্ট কার্যালয়। জেলা কেন্দ্রগুলো হলো ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।

প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন নারী প্রশিক্ষণার্থীকে এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে AVMIS অ্যাপের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বৈদেশিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি তৈরিতে আনসার-ভিডিপির চলমান কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement