ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফোনেই দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, মিলেছে সম্প্রচার স্বত্ব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৫৭ পিএম
X

আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে দেখা যাবে কি না, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ফিফার কাছ থেকে কিনছে টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ বিষয়ে ইতোমধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। ফলে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দর্শকদের উদ্বেগ অনেকটাই দূর হয়েছে।

শুধু টেলিভিশন নয়, মোবাইল ফোন ও ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। টি স্পোর্টস, সময় টিভি ও বিটিভির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। বাংলালিংকের স্ট্রিমিং সেবা টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে দর্শকরা বিশ্বকাপের খেলা দেখতে পারবেন।

এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে। ৩৯ দিনব্যাপী এই আসরে তিন দেশের ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি স্টেডিয়াম যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে এবং দুটি কানাডায় অবস্থিত।

আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ২৩তম বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝