পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ স্বর্ণা মিস্ত্রি (২৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণা মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক স্বর্ণা মিস্ত্রি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, 'কাউখালীতে শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রোঙ্গাকাঠি গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। সে সময় স্বর্ণা মিস্ত্রির বসতঘরের শয়ন কক্ষের চৌকির নিচে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
আরএইচ/এমএ