ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুপুরে তালাক, বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:১২ এএম
X

বিয়ের মাত্র দেড় বছরের মাথায় শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে বনিবনা হচ্ছিল না। কোনো ভাবেই টেকানো যাচ্ছিল না সংসার। শেষ পর্যন্ত তালাক। এরপর বাবার বাড়ি যেতে না যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন গৃহবধূ সুমিনা বেগম (১৯)।

মঙ্গলবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার দুপুরে পলিশা গ্রামের সুজা মিয়ার মেয়ে সুমিনা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। বিয়ের সময় বাবার বাড়ি থেকে দেওয়া আসবাবপত্র শ্বশুর বাড়ি থেকে ফেরত নিয়ে যান। বিকেল সাড়ে ৫টার দিকে সেগুলো বাবার বাড়িতে গোছগাছ করছিলেন। এ সময় অন্যমনষ্ক অবস্থায় হঠাৎ ঘরের বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রকিবুল ইসলাম রকি বলেন, 'প্রায় দেড় বছর আগে জোড়খালী ইউনিয়নের বারইপাড়া গ্রামের প্রবাসী শহিদুল ইসলাম সঙ্গে সুমিনার বিয়ে হয়েছিল। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় পারিবারিক ভাবে তালাক হয়। এরপরই দুর্ঘটনাটি ঘটে।'

এদিকে, সুমিনাকে উদ্ধার করতে গিয়ে একই বাড়ির আরও চার জন আহত হয়েছেন। তারা হলেন- সুমিনার মা শিখা বেগম (৪৫), চাচি জহুরা বেগম (৪০), চাচাতো ভাই নুর ইসলাম (২২) ও চাচাতো বোন কণিকা (১৭)।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশীষ রায় বলেন, 'এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

জেডজে/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝