ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৫৮ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) দুপুর ১২টায় নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

রিটার্নিং কর্মকর্তা জানান, কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে।

এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। এরপর ২৯ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন। সে সময় জানানো হয়, ২ মে তার মনোনয়নপত্র বাছাই করা হবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান নুসরাত তাবাসসুমকে চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ মে মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী, তাঁর প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

এর আগে ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। পরে আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝