ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সংসদে গিয়ে উচ্ছসিত বাউফলের ৫০ শিক্ষার্থী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম
X

পটুয়াখালীর বাউফল উপজেলার শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পেলেন।

এর আগে সংসদ ভিজিট শাখা থেকে ওই শিক্ষার্থীদের জন্য পরির্শনের অনুমতি নেন এমপি ড. মাসুদ।

শিক্ষামূলক সফরের অংশ হিসেবে বুধবার ওই শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ভবনের গুরুত্বপূর্ণ এরিয়া পরিদর্শন করেন এমপি মাসুদ। ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালীসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তিনি। বিকেল ৩টার দিকে শিক্ষার্থী গ্যালারীতে বসে সরাসরি অধিবেশন উপভোগ করেন শিক্ষার্থীরা।

সংসদ অধিবেশন পর্যবেক্ষক টিমের সদস্য বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, ‘আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাবো। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।’ 

একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, ‘বইয়ের পাতায়, খবরের কাগজে আর টেলিভিশনের পর্দায় সংসদ ভবন দেখেছি। আর আজকে সরাসরি দেখলাম। আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্ন পূরণের মতো।’

সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ‘আজকের এই তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। ভবিষ্যতে এরাই সংসদে বসে দেশ পরিচালনা করবে। এদের মধ্য থেকেই তৈরি হবে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।’

তিনি বলেন, ‘আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, কিন্তু নৈতিকতার সংকট রয়েছে। যদি এই তরুণরা সেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারে, তবে এরাই হবে প্রকৃত সফল মানুষ।’

একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত আদর্শ বাউফল গড়তে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন ড. শফিকুল ইসলাম।

এএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝