ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভার প্রেসক্লাবের জন্য জমিসহ নতুন ভবনের আশ্বাস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম
X

সাভার প্রেসক্লাবের জন্য জমিসহ নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

শনিবার দুপুরে সাভার থানা রোডের মুক্তির মোড় এলাকায় জেলা পরিষদের জমি উদ্ধার কার্যক্রম পরিদর্শনে এসে সাভার প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, সাভারে জেলা প্রশাসনের দখলকৃত ও অবৈধভাবে দখল হয়ে থাকা জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হচ্ছে। মুক্তির মোড় এলাকায় অবস্থিত সাভার পৌর কমিউনিটি সেন্টার ভেঙে সেখানে আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণের পাশাপাশি বহুতল মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, জেলা পরিষদের জমি যাতে কেউ অবৈধভাবে দখল করে রাখতে না পারে, সে জন্য সরেজমিনে পরিদর্শন করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে জরিপ কার্যক্রম পরিচালনা করে সীমানা নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত এসব জমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন খাঁন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, জেলা যুবদল নেতা ইয়ার মো. ইয়াসিন সরকার শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝