ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাস ভাড়া ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ পিএম আপডেট: ২০.০৪.২০২৬ ১১:৫৯ এএম
X

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে পরিবহন মালিকদের সঙ্গে সরকারের ‘গোপন বৈঠক’ নিয়ে উদ্বেগ ও অভিযোগ জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৯ এপ্রিল) রাতে বিআরটিএ ও পরিবহন মালিকদের বৈঠককে ‘গোপন বৈঠক’ উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে কিছু প্রভাবশালী মহল একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করছে, যা যাত্রীস্বার্থের পরিপন্থী।

তিনি দাবি করেন, অতীতে জ্বালানি তেলের দাম ধাপে ধাপে কমানোর সময় বাসভাড়াও অনুপাতে কমানো হয়েছিল। সে হিসাবে, এবার ডিজেলের দাম প্রতি লিটার ১৫ টাকা বাড়ায় বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৫ পয়সা বাড়ানো যৌক্তিক হতে পারে।

সমিতি জানায়, যেকোনো ভাড়া সমন্বয় স্বচ্ছ প্রক্রিয়ায় এবং যাত্রীস্বার্থ বিবেচনায় করা উচিত। অন্যথায় তা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

আমলাতন্ত্রকে ম্যানেজ করে এর অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হলে সরকারের জনপ্রিয়তায় কমবে, জনরোষ তৈরি হবে জানিয়ে তিনি বাস মালিক সমিতিকে একচেটিয়া সুবিধা দেওয়ার এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সরকারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝