ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পিএম
X

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদ আয়োজিত একটি সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৩তম ব্যাচের উদ্যোগে ৬৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ের শামসুল হক হল ও ঈশা খাঁ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। এ সময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষদের সিনিয়র শিক্ষার্থী ও আয়োজকরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন। তবে বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এরপর আয়োজকরা দ্রুত মঞ্চের সরঞ্জাম ও অন্যান্য আসবাবপত্র গুছিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ব্যক্তিগত বিষয় থেকেই এই ঝামেলার সূত্রপাত। বান্ধবী-সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি থেকে মারামারিতে রূপ নেয় পরিস্থিতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আব্দুল আলীম বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমি প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। মারামারির সময় দুই পক্ষই সরে যায়। তবে সেখানে আরও সংঘর্ষের আশঙ্কা ছিল। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। শিক্ষার্থীরা আমাদের অনুরোধে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। ঘটনার একটি ভিডিও আমাদের কাছে এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং যারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এজে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝