পিরোজপুরের কাউখালীতে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। বৃ্হস্পতিবার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে চিরাপাড়া নদীতে কাউখালী দক্ষিণ বাজার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন এলাকা থেকে বড় বিড়ালজুড়ি এলাকায় পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।'
তিনি আরও বলেন, 'মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ কম্বিং অভিযান চলাকালে ওই এলাকা থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের চরঘেরা জাল জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।'
আরএইচ/এমএ