ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কারামুক্ত হলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৪৪ পিএম
X
Advertisement

রাজধানীর লালবাগ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর সন্ধ্যায় কারামুক্ত হলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারাগারে জামিননামা পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই দিনই তাকে রাজধানীর লালবাগ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

তবে আজ দুপুরে জামিন পাওয়ার পর আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে কোনো বাধা নেই।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শিরীন শারমিনকে।

৭ এপ্রিল গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পাশাপাশি তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী। আদালত উভয় পক্ষের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement