ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৫২ পিএম
X

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নারী প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে তিনি এ হামলার শিকার হন। নিহত প্রবাসীর নাম দিপালী।

শুক্রবার (১০ এপ্রিল) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শেখ মোফাজ্জল এবং মায়ের নাম রোজিনা খাতুন।

লেবাননে বাংলাদেশ দূতাবাস মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। স্থানীয় এক প্রতিবেশীর বরাত দিয়ে এসব তথ্য জানা গেলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

এদিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ শনাক্ত ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝