ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জ্বালানিবাহী ৬ বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি: ইরানের রাষ্ট্রদূত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:১০ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৫:২৩ পিএম
X

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হওয়ার জন্য ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘ছয়টি জাহাজের বিষয়ে আমরা তেহরানকে জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে না আসায় আমরা সেগুলো শনাক্ত করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর বিস্তারিত তথ্য দিতে বলেছিলাম। সেগুলো আমরা গত সপ্তাহে পেয়েছি এবং এ বিষয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, ‘এখানে পেট্রোল পাম্পে যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তার সচিত্র প্রতিবেদন আমরা তেহরানে পাঠিয়েছি এবং জানিয়েছি—আমাদের এখানকার ভাই ও বন্ধুরা সমস্যায় আছেন। তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য সব ধরনের সহযোগিতা করা হয়।’

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝