ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তালা ভেঙে প্রেস ক্লাব ভবন দখলের অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:০৬ পিএম
X

নওগাঁ জেলা প্রেস ক্লাবের তালা ভেঙে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে সাংবাদিক নামধারী কতিপয় সুযোগসন্ধানী ব্যক্তির বিরুদ্ধে। তাঁরা নিজেদের বঞ্চিত দাবি করে গত সোমবার সন্ধ্যায় বহিরাগত সন্ত্রাসী এনে তালা ভেঙে প্রেস ক্লাব ভবন দখল করে। 

এ ঘটনার পর থেকে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদস্যরা কার্যালয়ে ঢুকতে পারছেন না৷ তালা ভেঙে প্রেস ক্লাব ভবন দখলে নেওয়ার ঘটনায় মূলধারার গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে প্রেস ক্লাবের সদস্য ও মূলধারার সাংবাদিকেরা, ক্লাবটি দখলমুক্ত করার এবং নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনের দাবি জানাচ্ছেন। এ ঘটনায় নওগাঁ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নওগাঁ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম রায়হান আলম বলেন, 'বর্তমানে প্রেস ক্লাবে যে কার্যনির্বাহী কমিটি গঠিত রয়েছে তা সদস্যদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গত রোববার তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করা হয়েছে সাবেক অধ্যক্ষ ও সাংবাদিক ওয়ালিউল ইসলামকে।

কমিটির অপর দুই সদস্য হলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সিরাজুল ইসলাম এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। কিন্তু প্রেস ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে সশস্ত্র সন্ত্রাসীদের সহায়তায় প্রেস ক্লাবের তালা ভেঙে সাংবাদিক নামধারী কতিপয় সুযোগসন্ধানী ব্যক্তি প্রেস ক্লাবে ভবনে প্রবেশ করে এবং প্রেস ক্লাবে লুটপাট চালায়। এ ঘটনার পর থেকে প্রেস ক্লাবের সদস্য ও মূলধারার গণমাধ্যম কর্মীরা প্রেস ক্লাব ভবনে প্রবেশ করতে পারছেন না। সাংবাদিক নামধারী এই গোষ্ঠীটি প্রেস ক্লাবের বৈধভাবে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে একটি অবৈধ আহবায়ক কমিটি গঠন করেছে। সাংবাদিক না হওয়া সত্ত্বেও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন নেতাকে এই অবৈধ আহবায়ক কমিটির আহবায়ক করা হয়েছে।'

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি সদস্য বেলায়েত হোসেন বলেন, 'তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠানটি দখলের অপচেষ্টা চলছে। এখানে নিছক সাংবাদিকতার চর্চা হয়। এটি দখলের চেষ্টা নিন্দনীয়। আমরা থানায় জিডি করেছি। অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি স্থানীয় প্রশাসনও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।’

কেকেএইচ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝