ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:২৬ পিএম
X

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশ।

শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে, গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন আহসান হাবীব। পরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি লাভ করা আহসান হাবীব দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এছাড়া রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলাতেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত-সংক্রান্ত কাজে দীর্ঘদিন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন আহসান হাবীব।

আন্তর্জাতিক পর্যায়েও আহসান হাবীবের রয়েছে অভিজ্ঞতা। তিনি কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ আহসান হাবীব বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) অর্জন করেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এই পুলিশ কর্মকর্তা।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝