ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:০৫ পিএম আপডেট: ২১.০৩.২০২৬ ১০:৩৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার সারাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

চাঁদ দেখা কমিটির সদস্য ও কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম মুফতি সোলাইমান কাশেমি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের চাঁদ দেখা গেছে, ইনশাআল্লাহ ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ পালন করবেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে শুক্রবার ঈদ পালিত হচ্ছে। বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে।.


আরও সংবাদ   বিষয়:  ঈদ  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝