ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আগামী ৫ বছরে ২০ হাজার কি.মি. খাল পুনঃখনন করা হবে: প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৩৮ পিএম আপডেট: ১৬.০৩.২০২৬ ১০:২২ পিএম
X

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচনের পূর্বে যে ইস্তেহার ঘোষণা করেছিল নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর ইস্তেহারে উল্লেখিত কাজগুলো এখন বাস্তবায়ন করা শুরু করা হয়েছে। 

ফ্যামিলি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড, খাল খননসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিঃমিঃ খাল পুনঃ খনন করা হলে এই এলাকার সাড়ে ৩ লক্ষ মানুষ সেচ সুবিধা পাবে এবং এই এলাকার কৃষকরা এখন যে ফসল উৎপাদন করছে তার চেয়ে ৬০ হাজার মে:টন ফসল উৎপাদন বৃদ্ধি হবে। প্রায় বাংলাদেশের সমস্ত খাল এখন ভরাট হয়েছে, আমি এই এলাকায় আসার পথে দেখেছি অনেক নদীর খাল ভরাট হয়ে গেছে। খাল খনন করা হলে এর পানির ব্যবহার যথাযথ কাজে লাগিয়ে কৃষক-কৃষানীরা ফসল উৎপাদন করতে পারবে। আগামী ৫ বছরে সারা বাংলাদেশে ২০ হাজার কিঃমিঃ খাল পুনঃখনন করা হবে। আমরা বর্ষার পানিকে কাজে লাাগাতে চাই এবং সেই পানি ব্যবহার করে সকল মানুষ বা কৃষকরা উপকৃত হবে। আমরা প্রায়ই দেখি বর্ষার মৌসুমে হঠাৎ উজানের পানি এসে ঘর বাড়ি ও জিনিসপত্র নষ্ট করে থাকেন। আমরা সেই পানি ধরে রাখতে পারলে উপকৃত হব। যাতে আমরা কৃষি উৎপাদন বাড়াতে পারি। আমাদের সরকার কৃষকদের পাশে সর্বদায় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা শহীদ জিয়ার ও খালেদা জিয়ার দল করি তাই আমাদের মনে রাখতে হবে বিএনপি মানেই উন্নয়ন আর উন্নয়ন। 

তিনি আরও বলেন, এই সাহাপাড়া খালের পাশ দিয়ে যেন সাধারন  মানুষ যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, সেইজন্য খালের ধার দিয়ে পাঁকা রাস্তা নির্মাণ করা হবে। 

তিনি বহিঃবিশ্বের কথা উল্লেখ করে সাধারণ জনগণকে বলেন, আপনাদের আত্মীয় স্বজনরা দেশের বাহিরে থেকে যখন মোবাইল ফোনে কথা বলে তারা বলেন এই দেশ ঐ দেশ এত সুন্দর ঠিক আমরাও বাংলাদেশকে ঐসব দেশের মতো গড়ে তুলতে চাই। 

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে সাহাপাড়া নামক স্থানে পানি সম্পদ মন্ত্রণালয় এবং দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে ১২ কিঃ মিঃ খাল পুনঃখনন কর্মসূচীতে নিজেই কোঁদাল দিয়ে মাটি কেটে সারা দেশে একযোগে এই কর্মসূচীর উদ্বোধন করেন।  

তিনি ঐ দিন ১২টা ২৮ মিনিটে সাহাপাড়া খাল খনন স্থানে উপস্থিত হয়ে ১২টা ২৯ মিনিটে খাল কর্মসূচীর উদ্বোধন শেষে খালের উত্তর পার্শ্বে বৃক্ষ রোপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ১টা ২৮ মিনিট থেকে ১ টা ৪৭ মিনিট পর্যন্ত সর্বমোট প্রায় ১৯ মিনিট সময় ধরে বক্তব্য রাখেন। কর্মসূচীর উদ্বোধন শেষে পানি সম্পদ মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে এবং জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক এজেডএম ডা. জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ কচি। 

এমএজেএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝