ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুকুর হত্যায় যুগান্তকারী রায়: ধলপুরে তিনজনের ২ বছরের কারাদণ্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
X

রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর এলাকায় কুকুর হত্যার দায়ে তিনজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসাইন এই যুগান্তকারী রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক। রায়ে প্রাণী কল্যাণ আইন ২০১৯ এর ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই আইনের ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত উল্লেখ করেন, উভয় ধারার সাজা একত্রে চলবে। সে অনুযায়ী প্রত্যেক আসামিকে দুই বছরের সাজা ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি মো. মানিক আদালতে উপস্থিত ছিলেন। তবে মো. আবুল খায়ের ও মো. অপু অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ির ধলপুরের লিচুবাগান মহিলা মাদ্রাসা রোড এলাকায় আসামিরা লোহার সাড়াশি দিয়ে শ্বাসরোধ করে এবং বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে আনুমানিক ২০টি কুকুরকে নির্মমভাবে ও বেআইনিভাবে হত্যা করেন। এ ঘটনায় ২০২১ সালের ২৫ মে সংশ্লিষ্ট আদালতে প্রাণিকল্যাণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

ডব্লিউকে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝