সোমবার (২ মার্চ) বিকেল পৌনে চারটায় তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আটজনকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, এবং দুজনকে ভর্তি করা হয়েছে।