ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ পিএম
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় অর্জন। ভবিষ্যতে এই সংখ্যা বাড়তে বাড়তে তারা রাষ্ট্রক্ষমতায় আরোহণ করবে। রাজনীতির কণ্টকাকীর্ণ মাঠে উত্থান–পতন মেনেই এগোতে হয়; যারা এই বাস্তবতা মেনে নেয় না, তারা টিকে থাকতে পারে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণের চাহিদার সঙ্গে সমন্বয় রেখে দেশের সব মানুষকে রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করবে—এমন রাজনীতিই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম চায়। তিনি বলেন, “আমরা রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। সেই ভবিষ্যৎ নির্মাণে এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষাকে আমরা রাজনৈতিক বিজয় হিসেবে দেখি।”

তিনি বলেন, ‘বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের প্রত্যাশা ও চাহিদাকে ধারণ করে। অতীতের ইতিহাসে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করতে হবে। এনসিপি ২০২৪ সালের জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জাতীয় স্বার্থে এক থাকব। সংসদে তর্ক-বিতর্ক হবে ও বহুমত থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তোলা হবে। জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় ইস্যুগুলোতে আলোচনা করে, বিতর্ক করে জাতির জন্য দিকনির্দেশনা দিতে পারব।’

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝