ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িক বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম
X

ঢাকা থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর এক মুখপাত্র জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট স্থগিত থাকবে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে; বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, তেহরানে পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালায়। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।

অন্যদিকে ইসরাইয়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালায় ইরান।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝